ভারতের আলোচিত তারকা সাংসদ কঙ্গনা রানাউত। নতুন করে সাংসদ হওয়ার পর তাকে নিয়ে যেন আলোচনা থামছেই না। যেখানে সেখানে বেফাঁস মন্তব্য করা যেন একটা নিয়মে পরিণত করেছেন তিনি।
কঙ্গনা রানাউত
প্রথমবার বিজেপির টিকিট পেয়েছিলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। আর টিকিট পেয়েই জয় পেলেন কঙ্গনা। বিজেপির প্রার্থী কঙ্গনা রানাউত জিতেছেন নিজ আসনে। হিমাচল প্রদেশের মান্ডি আসনে নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত একজন মোদিভক্ত, সে কথা সবারই জানা। সামাজিকমাধ্যমে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর গুণগান প্রায়শই করে থাকেন এ অভিনেত্রী।